Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৩:৪৯ অপরাহ্ণ

মানব কল্যাণ ফাউন্ডেশনের বার্ষিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে মানব কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কানাডা প্রবাসি মোঃ আলমগীর হোসাইনের সার্বিক সহযোগিতায়এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান আকরামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নিলখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, অত্র সংগঠনের সহ সভাপতি নিলয় আহমেদ সুমন সহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও নিলখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।অতিথিগণ কুইজ প্রতিযোগিতার বিজয়ী এবং বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি মানবতার কল্যাণে নিয়োজিত থাকার প্রত্যয় নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয়।

প্রিন্ট করুন