Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ , ৩:০৯ অপরাহ্ণ

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপার ও অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে খনির খন্ড সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হামিদ ও অফিস সহকারীর শাহ আলমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ বহুমুখী অভিযোগের তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক এলাকাবাসী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খনির খন্ড সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার অভিভাবক, মাদ্রাসার শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকারসহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দুর্নীতিগ্রস্ত সুপার ও অফিস সহকারীর অপসারণসহ মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

প্রিন্ট করুন