Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৭:০৯ অপরাহ্ণ

জাল টাকাসহ জনতার হাতে ২ জন আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আজমিরীগঞ্জে জাল টাকার নোট দিয়ে বাজার করতে গিয়ে স্থানীয়দের হাতে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করছে স্থানীয়রা। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার দুপুরে উপজেলার শিবপাশা সবুজগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উল্লেখিত টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের গ্রামের আব্দুল হান্নানের পুত্র ইমপান আরাফাত (২৮) ও একই গ্রামের মৃত সামছুল হকের পুত্র মো.মোস্তফা মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা সবুজগঞ্জ বাজারের বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র ক্রয় করেন। ক্রয়ের এক পর্যায়ে বাজারের জ্বালানি তেল ব্যাবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন, নোটটি জাল । এসময় ব্যাবসায়ি নোটটি বদল করে দিতে বলেন। মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে দুকানের বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তার কথাবার্তায় সন্দেহ জন্ম হয় মোজাফফরের।

বিষযটি স্থানীয়দের নজরে আসলে টাকার বান্ডিলটি উঠিয়ে দেখতে পায় সব টাকাই জাল। এসময় বাজারের উত্তেজিত জনতা দুজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বিষয়টি বাজার কমিটিকে অবগত করেন। বাজার কমিটির নেতৃবৃন্দ পরে এ দুজনকে পুলিশের হাতে তুলে দেন।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ডালিম আহমেদ সত্যতা নিশ্চত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন