আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে লিটন সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ লাইনসের সামনে এলে এ দুর্ঘটনা ঘটে।
লিটন সরকার গাজীপুর জেলার কাপাসিয়া থানার বড়হর গ্রামের সাবেক মেম্বার শাহিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত লিটন সরকার আজ দুপুরে মোটরসাইকেলে জয়দেবপুর থেকে গাজীপুর চৌরাস্তা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খতমে নবুওয়াত কমিটির মহাসম্মেলনে যাচ্ছিলেন। এ সময় গাজীপুর পুলিশ লাইনস এলাকায় আসলে পেছন থেকে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে লিটন সরকার ঘটনাস্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার এসআই মো. কামরুল হাসান।লিটন সরকারের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।