Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৫:১৭ অপরাহ্ণ

গলায় ফাঁস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে সুমাইয়া আক্তার (২০) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইলের মৃধাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

প্রিন্ট করুন