Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৩:৪১ অপরাহ্ণ

তারাকান্দায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রয়ারি) সকাল ৯টায় তারাকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড.মোঃ আঃহাকিম।উপজেলা হিসাবরক্ষক আরিফুল হকের সঞ্চালনায় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ’র সভাপতিত্বে তথ্য অধিকার আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রদান, তথ্য প্রদানকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ অংশ নেন। কর্মসূচিতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রিন্ট করুন