Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৩:৩৫ অপরাহ্ণ

সীমান্ত দিয়ে ফের ঢুকলো ৬৩ মিয়ানমার সীমান্তরক্ষী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মিয়ানমার থেকে ফের পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) -এর আরও ৬৩ সদস্য। এর আগে গত চারদিনে আরো ২৬৪ জন মিয়ানমার সেনাসহ বিজিপি সদস্য আশ্রয়ে রয়েছেন।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফের হোয়াইক্যংয়ের উত্তর কোনাপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

এদিকে মিয়ানমারের বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) আজকেও ৬৩ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে জানায় বিজিবির তথ্য অফিসার শরিফুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত ৩২৭ জন বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

প্রিন্ট করুন