Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ৩:১২ অপরাহ্ণ

সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতার সফরকালে ১৮তম এএফসি এশিয়ান কাপ কাতার-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪ এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

প্রিন্ট করুন