Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৭, ২০২৪ , ১১:১৭ পূর্বাহ্ণ

মৎস্য অভিযানে ৩ জেলে ৫ হাজার মিটার জাল ও ২ কেজি ইলিশ আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পান্ডব পায়রা, কারখানা, তুলা তলা শিয়ালগুনি, শরশী ও কবাই নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে আটক করা হয়েছে।

গতকাল ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৎস্য বিভাগের উদ্যেগে উপজেলার কারখানা, তেঁতুলিয়া, পান্ডব, পায়রা, তুলা তলা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কবাই ইউনিয়নের শিয়ালঘুনী গ্রামের চেরাগ আলী খানের পুত্র মনির খান (৪৬), খোদা বক্সকাঠী গ্রামের নূর মোহাম্মদের পুত্র বেল্লাল হোসেন এবং ফরিদপুর ইউনিয়নের চর রঘুনদ্দী গ্রামের জামাল হাওলাদারের পুত্র সাগর হাওলাদার (২২) তিনজনকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করে ৷

এসময় ২ কেজি ইলিশ মাছ, ও ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। আটককৃত ৩ জনকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছাই ফুর রহমান

বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন,আটক হওয়ার ৩ জন কে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া জব্দকৃত মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।আমাদের এ অভিযান সর্বদা চলমান থাকবে।

প্রিন্ট করুন