আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামানকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে ডিএমপির প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।