Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৬:২৫ অপরাহ্ণ

দুই দন্ত ক্লিনিকে অভিযান জরিমানা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জে দুটি দন্ত ক্লিনিকে অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের শহরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন।

এ সময় কালীগঞ্জ পৌরসভার সেনেটারী কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতি সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসনের এক অভিযান চলাকালে ফিরোজ ডেন্টাল ক্লিনিকের মালিক ফিরোজ হোসেন পালিয়ে রক্ষা পেয়েছিলেন।

এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ওই মার্কেটেই অবস্থিত ঢাকা ডেন্টাল ক্লিনিকে আরো একটি অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

প্রিন্ট করুন