Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৪:৩৫ অপরাহ্ণ

গাজীপুর পূবাইলে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন মিরের বাজারে আজ কসমেটিকস,রেস্টুরেন্ট সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে গাজীপুর ভোক্তা অধিকার কতৃপক্ষ।

এ সময় পঁচা,বাসি খাবার বিক্রয়ের অভিযোগে মিরের বাজারের নিউ থ্রী স্টার রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা ও ইত্যাদি কসমেটিকস এ মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস সামগ্রী পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মোঃ শরীফুল ইসলাম সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়, গাজীপুর, বাণিজ্য মন্ত্রণালয়, এ সময় ম্যাজিস্ট্রেট এর সাথে অভিযান পরিচালনায় ছিলেন পূবাইল থানার এ এস আই সুমনও তার সঙ্গীও ফোর্স ।

জরিমানা ছাড়াও বাজারে ফল ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় উক্ত দোকানগুলোকে প্রাথমিকভাবে শতর্ক করে দেয় ভোক্তা অধিকার কতৃপক্ষ।

প্রিন্ট করুন