Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৩:৪২ অপরাহ্ণ

সেই ডা. সাবরিনার বিষয়ে যা বললেন ডিবি হারুন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডা. সাবরিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ কোনও অভিযোগ করেন, তাহলে এ বিষয়ে তদন্ত হওয়া উচিৎ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, আমি ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্বে থাকাকালীন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এর ভিত্তিতে মহামান্য আদালত তাকে সাজার আদেশ দেন।

ডিবি প্রধান বলেন, বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় অবতারণা করছেন। কারাগারে তিনি আসলেও এমন সমস্যায় পড়েছেন কিনা বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করছেন কিনা। নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য বলছেন, তা জানি না। তবে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে বিষয়টির তদন্ত হওয়া উচিৎ বলে মনে করি।

প্রিন্ট করুন