Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৩:৫৪ অপরাহ্ণ

কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ আজকালের কণ্ঠ

হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনার কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আছাদপুর ইউনিয়নের কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ সাখায়াত হোসেন (সাকু) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গুলশান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী অধ্যাপক নাহরিন ফারহানা পপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শামীম আহমেদ, ডাঃ মতিউর রহমান, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, বিশিষ্ট সমাজ সেবিকা সুরাইয়া ইসলাম, বাবু স্বপন দেবনাথ, আব্দুছ সোহবান মেম্বার, মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছলিম উল্লাহ খান।

এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে এসএসসি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও শুভ কামনায় মিলাদ ও দোয়া করা হয়।

প্রিন্ট করুন