Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৩:২২ অপরাহ্ণ

কাশিমপুরে সংবাদ সম্মেলন করলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লা

লেখকঃ আজকালের কণ্ঠ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহীন মোল্লার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সংবাদ সম্মেলন আজ ৬ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় ৩নং ওয়ার্ড কাউন্সিলর (অস্থায়ী)কার্যালয় অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন আপনারা আমাকে গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি নির্বাচনী ইশতেহার অনুযায়ী এলাকার উন্নয়ন ও সেবা প্রদান করে আসছি।

ইতিমধ্য গত ০২ ফেব্রুয়ারী একটি কুচক্রী মহল আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন অপ- প্রচার করে আসছে যা সম্পর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

গত কিছু দিন আগে কাশিমপুর সবুজ কানন এলাকায় ৯২৫ বোতল ফেনসিডিল সহ কয়েক জনকে আটক করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ান (র‍্যাব) সেখানে আমার কোন সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আমার নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আবু তালেব মেম্বার, হাতিমারা কলেজের প্রভাষক মো.আবদুর রব খান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে মো আফজাল হোসেন , মো. মজিবুর রহমান, মো. আনোয়ার হোসেন, মিজানুর রহমান, নজিমুদ্দিন, জসিম উদ্দিন, জুলেখা বেগম, ও মফিজ উদ্দিন প্রমূখ।

প্রিন্ট করুন