Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ৩:১৭ অপরাহ্ণ

মাদক, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জননেতা হাফিজ মল্লিক এমপি!

লেখকঃ আজকালের কণ্ঠ

খান মেহেদী :- মাদক, সন্ত্রাস, ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য জননেতা হাফিজ মল্লিক এমপি।

তিনি বলেছেন, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এই সামাজিক ব্যাধিগুলোকে দূর করতে হবে।

গত ৭ জানুয়ারী জনগণ আমাকে সন্ত্রাস,চাঁদাবাজ দখলবাজ,অনিয়ম-দুরনীতিবাজদের বিরুদ্ধে আমাকে বিপুল ভোটে জয়ী করেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। তাই দলের নাম ব্যবহার করে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থেকে দলের বদনাম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকার বার্তার নিউজ এডিটর সাংবাদিক খান মেহেদীর সহ গণমাধ্যমের সামনে এ ঘোষণা দেন তিনি।

এ সময় জনতা হাফিজ মল্লিক এমপি বলেন, আমি রাজনীতি করতে এসেছি। ধান্দাবাজি করতে আসি নাই। দিনের বেলায় বিএনপি, আর রাতের অন্ধকারে জামাতের সঙ্গে আঁতাত করে এমন রাজনীতি আমি করি না। সাচ্চা আওয়ামী লীগারদের নিয়েই রাজনীতি করব। তবে বিনা কারণে যদি দলের কারও উপর আঘাত করার চেষ্টা করা হয় তাহলে সবাইকে নিয়ে প্রতিহত করা হবে।

জননেতা হাফিজ মল্লিক এমপি শপথ করে বলেন, আমার ডানে বামে কারা বুঝবোনা। মাদকের সঙ্গে কোনো আপোষ নাই। বাকেরগঞ্জ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যুতা উৎখাত করবই। যে মাদক আমাদের সন্তান তথা ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সেই মাদক ব্যবসায়ী যেই হোক ছাড় নাই। দলীয় নেতা-কর্মী, পুলিশ-প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে নিয়ে বাকেরগঞ্জ উপজেলায় এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসচেতনতা সৃষ্টি করব।

তিনি আরো বলেন, বাকেরগঞ্জ উপজেলার জনগণ আমাকে ক্ষমতায় বসিয়েছে। মানুষ শান্তি চায়, নিরাপদে বাঁচতে চায়। তাই আওয়ামী লীগসহ সকল স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা বাকেরগঞ্জ উপজেলা কে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও ভূমিদস্যুতা মুক্ত একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলব।

নেতা-কর্মীদের উদ্দেশে হুশিয়ারি দিয়ে জননেতা হাফিজ মল্লিক বলেন, দলের ব্যানারে থেকে যদি কেউ মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত থেকে দলের বদনাম করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি ৭৫ পূর্ব ও পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে বলেন, খন্দকার মোশতাকরা কিন্তু আওয়ামী লীগই করত। বর্তমানে দলীয় লেবাসে যারা স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে মিলে বাকেরগঞ্জ কে অস্থিতিশীল করতে চাচ্ছেন তাদের হুশিয়ারি দিয়ে বলতে চাই, বাকেরগঞ্জের মাটিতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আমি মন্ত্রী না হয়ে শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হতে পেরেছি এতেই আমি ধন্য। এখন জীবনের শেষ সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। যেন মৃত্যুর পর মানুষ দুই হাত তুলে দোয়া করেন।

প্রিন্ট করুন