Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৬, ২০২৪ , ১২:৪৮ অপরাহ্ণ

হত্যা মামলার জড়িত পলাতক আসামী গ্রেফতার

লেখকঃ আজকালের কণ্ঠ

নিজস্ব প্রতিনিধি : চাঞ্চল্যকর সাগর হত্যা মামলায় জড়িত পলাতক আসামী আরিফ’কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ০৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-১৭/১০৭১, তারিখঃ ১১/১২/২০২৩-খ্রিঃ, ধারাঃ ৩০২/৩২৩/৩৪ পেনাল কোড ১৮৬০; চাঞ্চল্যকর সাগর হত্যা মামলায় জড়িত তদন্তে প্রাপ্ত পলাতক আসামী মোঃ আরিফ হোসেন (২৪), পিতা-মোঃ মির্জা শাহীন, সাং-ডুলিহাটা, থানা-টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।

প্রিন্ট করুন