Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৭:২১ অপরাহ্ণ

আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : “বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” স্লোগানকে সামনে রেখে. সোমবার সকালে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার এর আয়োজন করেছে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি।

কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার এবং সদস্য সচিব সাব্বির মো: খালিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী জজ মোঃ ফজলে রাব্বি, সহকারী জজ হযরত আলী, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের গভর্নিং বডির সদস্য সফিকুল ইসলাম।

 

প্রিন্ট করুন