আজকালের কন্ঠ ডেস্ক : বান্দরবানে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকার গতবছরে কুকিচিং সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে বাড়ীর ঘর ছেড়ে দির্ঘ ৯ মাস পর ফিরে আসার অসহায়, হত দরিদ্র শতাধিক বম পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, নতুন ঘর নির্মানের প্রয়োজনীয় ঢেউটিন,হাঁড় কাপানো শীতে কস্টের জীবনের পরিত্রানের মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরন কর্মসূচী পালন করেন বাকলাই সেনা ক্যাম্প। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টা সময় প্রাতা বম পাড়ার প্রঙ্গনের অনুষ্ঠিত হয়।
বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানের ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালনা থানচি ও রুমা দুই উপজেলা মাঝামাঝি স্থানের প্রাতা বম পাড়ার প্রাঙ্গনের মানবিক সহায়তা ও শীত বস্ত্র বিতরন কর্মসূচী শুভ উদ্ভোধন করেন বাকলাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন।
সেনা বাহিনীর মানবিক সহায়তা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচীতে স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন থানচি উপজেলার সেরকর বম পাড়া,সিংত্লাংপি পাড়া,থাংদয় বম পাড়া,প্রাতা বম পাড়া, রুমা উপজেলা বাসিন্দা বাকলাই বম পাড়া ও দুলিচাং ম্রো পাড়া শতাধিক নর নারী। তারা সকলের দুইটি করেন শীত বস্ত্র কম্বল গ্রহন করার পরে শারেরিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহন করেন।
এ অঞ্চলের আইনশৃংঙ্খলার পরিস্থিতির এবং স্ব-হ অবস্থানের রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছি। সহায়তা পেয়ে বাকলাই বম পাড়া প্রধান রোয়ালরেম বম বলেন, আমরা এখন সেনাবাহিনীর নানান সহযোগীতা গত চার মাস যাবৎ সুরক্ষিত রয়েছে। ফের কুকিচিং বিভিন্ন কর্মকান্ড জাড়ানো হলে আসরা সজাগ হয়ে সেনাবাহিনীকে জানিয়ে দেবো।