Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ

জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, আমরা একটা বই সবাই পড়ি সেটি হচ্ছে ”ফেইসবুক”। যেটি পড়ে কোন লাভ নেই। আমি মনে করি শিক্ষার্থীদের কারোই ফেইসবুক ব্যবহার করা উচিত না, যেহেতু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে। আমাদের নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

প্রিন্ট করুন