Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ

নড়াইলে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় ২ ছেলেকে নিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা

লেখকঃ আজকালের কণ্ঠ

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তির নাম মোঃ রোমান মোল্যা (৩৫), তার দুই ছেলের মধ্যে মোঃ সোবহান মোল্যা (১২) ও মোঃ লামিম মোল্যা (৯)।

রোমান মোল্যা নড়াইলের কালিয়া উপজেলার জোকা গ্রামের মোঃ শওকত মোল্যার ছেলে।

সূত্রে জানা গেছে, রোমানের স্ত্রী লতা বেগম রবিবার সকালে স্বামীর সাথে রাগারাগি করে তার বাপের বাড়ি চলে যায়। পরে তার স্ত্রী সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় ওইদিন রাতে অভিমান করে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে খাওয়ায় এবং নিজেও একইভাবে ঘুমের ওষুধ মিশানো জুস খাই। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বলেন, ওই তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন