Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৪:২৪ অপরাহ্ণ

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের পেছনে থাকা কলেজ ছাত্রীর মৃত্য

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় ছিটকে পরে মোটর সাইকেলের পেছনে থাকা কলেজ ছাত্রী স্বর্ণা আক্তারের (১৭) মৃত্য হয়েছে।

এ সময় মরদেহ রেখেই পালিয়ে গেছে মোটর সাইকেলের চালক। আটক করা যায়নি ঘাতক ট্রাকটিও। মোটর সাইকেলের চালক দ্রুত পালিয়ে যাওয়ায় ওই যুবককে ঘিরে দেখা দিয়েছে রহস্য। পুলিশ পলাতক ওই যুবককে খুঁজে বের করার চেষ্টা করছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকান্দার খালাসীর মেয়ে। সে দোহার উপজেলার পদ্মা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার কামারগাঁও আইডিয়াল স্কুলের সামনে দোহারমুখী রাস্তায় একটি মোটর সাইকেলে চরে যাচ্ছিলেন নিহত স্বর্ণা ও অজ্ঞাত মোটর সাইকেলের চালক। মোটর সাইকেলের পেছন থেকে পরে যায় স্বর্ণা আক্তার (১৭)। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বর্ণা আক্তারের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পালিয়ে যাওয়া যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন