Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ৪:০৫ অপরাহ্ণ

জাবির ঘটনায় ছাত্রলীগ নিয়ে যা বললেন : সেতুমন্ত্রী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হলেও তাদের কোনো খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া না।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা নিয়ে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, খারাপ কাজ করে কেউ পার পায়নি। আর কেউই পাবেনা। বিশ্বজিৎ হত্যায়ও কাউকে বিচারহীন থাকতে দেওয়া হয়নি। সংগঠনে থেকে কেউ কেউ খারাপ কাজ করতে পারে। দেখতে হবে দল কোনো ছাড় দেয় কি না।

তিনি বলেন, আমি এ কথা দৃঢ়ভাবে বলতে চাই, অপরাধ করে কেউ পার পাবে না।

জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্বপরিচিতির সূত্রে ভুক্তভোগীর স্বামী জাহিদকে (বাদী) বিশ্ববিদ্যালয়ে ডেকে আনেন মামুন। বিশ্ববিদ্যালয়ে আসলে তাকে নিয়ে মীর মোশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে (মুরাদের কক্ষ) নিয়ে আটকে রাখেন অভিযুক্তরা। বিশ্ববিদ্যালয়ের কয়েকদিন থাকবেন বলে জাহিদকে তার স্ত্রীর মাধ্যমে জিরানীর বাসায় নিজের রেখে আসা জিনিসপত্র আনতে বলেন মামুন। এর পরিপ্রেক্ষিতে মামুনের জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী নারী।

এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রোববার সংবাদ সম্মেলন করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি। ভুক্তভোগীর স্বামী ৬ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় মোস্তাফিজ ও মামুসুর রশিদকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

প্রিন্ট করুন