Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ , ১:৪৪ অপরাহ্ণ

নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোসবার ভোর সকালে নবজাতককে উদ্ধার করে স্থানীয় একজনের জিম্মায় দেয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিন দিখে বছিরা নদীর তীরে শিশুর কান্না শুনে স্থানীয় কয়েকজন নারী পুরুষ সেখানে গিয়ে একটি নবজাতককে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় দয়াল মিয়ার মেয়ে আলফিনা বেগমের জিম্মায় দেয়া হয়।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, একদিনের শিশু বাচ্চাটিকে স্থানীয় নিসন্তান এক নারীর জিম্মায় দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবগত করা হয়েছে। আইগত যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করতেছি।

প্রিন্ট করুন