Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ৫:১০ অপরাহ্ণ

১ ঘণ্টা ৪০ মিনিট পর মেট্রোরেল চলাচল শুরু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আটকা পড়া ট্রেনটি কারওয়ান বাজারে এসেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ২০ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে, দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ডিএমটিসিএল’র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) জানান, মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ ছিল।

প্রিন্ট করুন