Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪ , ১:৩৮ অপরাহ্ণ

শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সেক্টরে কর্মরত শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করতে তিনি শ্রমিকদের যে কোন সমস্যা দ্রুত সমাধানে সকল শ্রম সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর খানজাহান আলী থানাধীন হাউজিং এস্টেট আবাসিক প্রকল্প প্রাঙ্গণে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মীর মোকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য এস এম কামাল হোসেন ও বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের মহাসচিব ও মোংলা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি’র কাউন্সিলর শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, শেখ খালিদ আহমেদ, মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর রাফিজা, খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু প্রমুখ।

 

প্রিন্ট করুন