বাকেরগঞ্জ প্রতিনিধি:বাকেরগঞ্জে গারুরিয়া ইউনিয়ন সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা অনুষ্ঠান শুরু হয়।
সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার প্রতিক দাস।অমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন ও বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস,৷ সুমতিবালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল হাফিজ মল্লিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।