আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনে হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, দুপুরে বিআইডব্লিউটিএ’র গুদামে আগুনের খবর পাওয়া যায়। পরে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।