Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ

দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে গরীব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা সমিতির সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো: হযরত আলী, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.এ.এইচ এম মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ীী পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সমিতির দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন সবুজ, সদস্য সেলিম হায়দার তরুণ, ইকবাল হোসেন তরফদার রন, নাজমুল হুদা বজলু ভিপিসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন