Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ৩:১৬ অপরাহ্ণ

মেট্রোরেলে হাফ ভাড়া চান শিক্ষার্থীরা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : দেশের প্রথম বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রোরেলেও বাসের মতো হাফ ভাড়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবি তাদের।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচের রাস্তায় আয়োজিত এক মানববন্ধন থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ-পাসের দাবি তাদের।

 

 

প্রিন্ট করুন