Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১:৪৮ অপরাহ্ণ

একসঙ্গে আত্মহত্যা করতে এসে সরে গেলেন প্রেমিকা, প্রেমিকের মৃত্যু

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কথা ছিলো একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান তরুণী। তবে ট্রেনে কাটা পড়লেন একা যুবক।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ভারতের রাজস্থানে ঘটনাটি ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রাজুর স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজু ও তার প্রেমিকা। এরপর চলন্ত ট্রেনের সামনে রাজু ঝাঁপ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করে পিছিয়ে যান রাভিনা।

জানা গেছে, রাজু ভাট শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

প্রিন্ট করুন