Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১:৩৬ অপরাহ্ণ

উখিয়ার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত মা-কাছিম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলে একের পর এক ভেসে আসছে মরা মা কাছিম। চলতি প্রজনন মৌসুমে পুরো কক্সবাজার উপকূলজুড়ে মরা অবস্থায় পাওয়া গেছে ১১টি মা কাছিম।

গতকাল শুক্রবারও (২ ফেব্রুয়ারি) উখিয়ার সোনারপাড়া সৈকতে ভেসে আসে বিশাল আকৃতির মরা কাছিম। যা পরিদর্শন করে কাছিম মরা যাওয়ার কারণ অনুসন্ধান করেছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, সোনারপাড়া সৈকতে ১টি মরা কাছিম ভেসে আসার খবর দেয় স্থানীয় জেলেরা। তারপর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করি। দেখা যায়, কাছিমটি আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে মারা গেছে। এরপর এই কাছিমটি ডিম পাড়তে এসে নাকি ডিম পেড়ে চলে যাওয়ার সময় বাধাগ্রস্ত হয়ে মারা গেছে এটা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। দেখা যায়, মরা কাছিমটি পেটে কোন ধরণের ডিম ছিল না।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ১১টি মরা কাছিম কক্সবাজার উপকূলে পাওয়া গেছে। প্রতিবছর অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত অলিভ রিডলি কাছিমের প্রজনন সময়। বাংলাদেশের উপকূলে বিশেষ করে, সেন্টমার্টিন থেকে শুরু করে সোনাদিয়ায় অলিভ রিডলি কাছিম প্রজননের উত্তম স্থান।

প্রিন্ট করুন