Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:৫৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ , ১১:২৬ পূর্বাহ্ণ

বাকেরগঞ্জ পৌরসভায় এমপি হাফিজের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

বাকেরগঞ্জ প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ পৌরসভায় সর্বস্তরের জনগণের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিকের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা ডাকবাংলো হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দারের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আবদুল হাফিজ মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, এ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝি, মিসেস জাহানারা মাহাবুব।

সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান সাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জেল হোসেন খান, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, ভরপাশা ইউপি আশ্রাফুজ্জামান খান খোকন, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ক্যাপ্টেন (অবঃ) কামরুল ইসলাম খান, যুবলীগ নেতা ইমাম হোসেন সিকদার হেমায়েত হোসেন হিমু, হালিম খান, এস এম আতিক, কামরুজ্জামান চুন্নু, ছাত্রলীগ নেতা মোঃ রায়হান হাওলাদার প্রমুখ ।

প্রিন্ট করুন