Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ

বিএনপি-জামায়াত সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : বাহাউদ্দিন নাছিম

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াত সবসময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ভাষা শহীদদের স্মরণে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আলোচনা ও শীতার্তদের শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা। তারা সবসময় বিরাজনীতিকরণের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষের কষ্ট ও দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশের মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।

তিনি বলেন, যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সবাইকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।

প্রিন্ট করুন