
আজকালের কন্ঠ ডেস্ক : হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাশরাফী বিন মোর্ত্তজাকে নড়াইলের সার্কিট হাউসে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং অন্যান্য সকল কর্মকর্তাগণ।
আপনার মতামত লিখুন :