Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৬:৫১ অপরাহ্ণ

কলেজ শিক্ষক হত্যা কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে দুদিন আগে কলেজ শিক্ষককে হত্যা কারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পাশের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের লোকজন । বৃহস্পতিবার উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু জাতির পিতা সরকারি কলেজের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের স্ত্রী হাসিনা বেগম বলেন, ২৬ জানুয়ারি রাতে তার স্বামীকৈ হত্যা করার জন্য আসামি মজিবর বাড়ীতে গোপন মিটিং করে। এরপর ২৮ জানুয়ারী তিনি নৃশংস হত্যাকান্ডের শিকার হন।

এতে বুঝা যায় যে, ওইদিন রাতে তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে কালো ব্যাচ পরিধান অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পাশের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক রেজা সাইদ আল মামুনকে পিটিয়ে হত্যা করে তার সহোদর ভাই-ভাতিজারা। এরপর র‌্যাব-১ দুদিন অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ভাই মোহাম্মদ আলী ও মজিবর এবং ভাতিজা সুমন ও সিজানকে গ্রেপ্তার করে।

 

প্রিন্ট করুন