আজকালের কন্ঠ ডেস্ক : রেলপথ রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে সম্মেলন কক্ষে ১শ জন আনসার ভিডিপি সদস্যের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারি কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, সদর উপজেলা আনসার ও ভিডিপ অফিসার, মোঃ তাজিনুর ইসলাম, শিবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তূরুন কুমার ঘোষ, সহ বিভিন্ন পদের আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এইসময় জেলা সহকারি কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, বলেন বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং রেললাইন নিরাপদ রাখতে আনসার সদস্যরা দিবারাত্রি পাহারা দিয়ে যাচ্ছেন।