Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৪:৪৩ অপরাহ্ণ

তুষি হত্যাকারীর ফাঁসির দাবীতে সহপাঠীদের মানববন্ধন

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে ট্রিপল মার্ডার ঘটনায় নিহত তুষি ও তার বাবা মায়ের হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে তুষির সহপাঠীরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেইট চত্বরে স্কুল ছাত্রী পারমিতা সরকার তুষি ও তার বাবা মায়ের হত্যাকারী রাজিব ভৌমিকের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও কর্মরত সকল শিক্ষক ঘাতক রাজিব ভৌমিকের মৃত্যুদণ্ড চেয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন ব্যবহার করে প্রতিবাদে অংশ নেন। এ সময় তুষির স্মৃতিচারণ করতে গিয়ে অঝরে কাঁদলেন তুষির সহপাঠীরা।

 

প্রিন্ট করুন