Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৩:০৩ অপরাহ্ণ

নেত্রকোনায় ৬ জুয়ারি আটক

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় মডেল থানার ওসি মো. আবুল কালাম পিপিএমের তত্বাবধানে বুধবার রাতে সদর উপজেলার পশ্চিম উলুয়াটি গ্রামে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মডেল থানার এস.আই যুবরাজ দাস, এস.আই আব্দুল্লাহ আল ফাহাদ, এস.আই মো. সামায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামের মো. সুমন মিয়ার মোদির দোকানে অভিযান পরিচালনা করেন।

এ সময় জুয়ারি মো. সুমন মিয়াসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃত জুয়ারিদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রিন্ট করুন