Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ ফেব্রুয়ারি ১, ২০২৪ , ১:০৩ অপরাহ্ণ

নকলায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় দুইদিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্তাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিষদ সভাকক্ষে ওই মেলার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী মো. আরেফিন পারভেজ প্রমুখ।

এর আগে অতিথিরা বিজ্ঞান মেলার বিভিন্ন পরিদর্শণ করেন এবং আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

প্রিন্ট করুন