আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার চাটমোহরে চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আলি আজগার (৪৮) নামের প্রতিবেশি চাঁচা শ্বশুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার মাঝ রাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ধর্ষক আলি আজগার ঐ এলাকার মৃত. আনছার সর্দারের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধর্ষিতা গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালান। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন। তার বাড়ির পাশেই আলী আজগারের মুদী দোকান। মাঝে মধ্যেই মুদি দোকান থেকে বাঁকিতে জিনিসপত্র ক্রয় করতেন ঐ গৃহবধূ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে আজগার আলী পানি খাওয়ার অজুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে একটি গ্লাস চায়। গৃহবধূ গ্লাস আনতে ঘরে প্রবেশ করলে পিছে পিছে আজগার ঘরে প্রবেশ করে ওই গৃহবধুর মুখ চেপে ধরে মেঝেতে ফেলে ধর্ষণ করে।
এ ব্যাপারে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত আজগার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।