Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ৮:০৯ অপরাহ্ণ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার চাটমোহরে চার সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে আলি আজগার (৪৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) মাঝরাতে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আলী আজগার ওই এলাকার মৃত আনছার সর্দারের ছেলে। তিনি ভুক্তভোগীর আত্মীয় বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী ঢাকায় রিকশা চালান। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। তার বাড়ির কাছেই আলী আজগারের মুদি দোকান। মাঝেমধ্যেই মুদি দোকান থেকে বাকিতে জিনিসপত্র কিনতেন ওই গৃহবধূ।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত আজগার আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে।

 

প্রিন্ট করুন