নিজস্ব প্রতিনিধি : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ’কে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৪:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে জিআর সাজা-কদমতলী থানার মামলা নং-৪৮(০১)১৬, প্রসেস নং-১০৭/২১, তাং-২৪/০৬/২১ খ্রিঃ ও জিআর সাধারন-কদমতলী থানার মমালা নং-২৯(১০)২১, প্রসেস নং-৮৫০/২২, তাং-০১/০৭/২২ খ্রিঃ; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ ইউসুফ শেখ, পিতা- ইব্রাহিম শেখ @ নুর আলী, সাং-নিমতলী, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।