Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ৭:৫৬ অপরাহ্ণ

পাথরঘাটায় বন উজাড় করে দখল

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা ও বাদুরতলা সংরক্ষিত বনের গাছ কেটে জমি দখলের মামলায় তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) জামিনের জন্য হাজির হলে দুপুরে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

সাজাপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের চান মিয়ার ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের ওয়ারেচ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪৯) ও মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে সুলতান (৫২)।

জানুয়ারি মাসে বন আইনে পৃথক ৩টি মামলা করে বন বিভাগ। ওই মামলায় আসামিদের আদালত সমন জারি করলে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। গত ১৪ জানুয়ারি এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপরই বন বিভাগ অপরাধীদের বিরুদ্ধে মামলা করে।

 

প্রিন্ট করুন