Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ১:৩২ অপরাহ্ণ

উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা সভায় রাজস্থলীর বেশ কিছু কথা যেমন বাঙালহালিয়া বাজারের ফুটপাত দখল নিয়ে উপস্থিতি বিষয়টি উঠে আসে।

বুধবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন , ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান, মাদক, বাল্য বিবাহ, মানব পাচার, ফুটপাত দখল মুক্ত,বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ এলাকায় ছিনতাইয়ের বিষয়ে ও আলোচনা করা হয়। এবিষয় গুলো নিয়ে প্রশাসনের কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। সভাপতির বক্তব্যে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন অতীতের তুলনায় রাজস্থলী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান।

প্রিন্ট করুন