Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ১:১৭ অপরাহ্ণ

বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই : ডিএমপি

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। বইমেলায় ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই। তবে সবদিক মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ সোহরাওয়ার্দী উদ্যানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বেশকিছু বইয়ের বিষয়ে বিভিন্ন সময় আপত্তি জানিয়েছে পুলিশ। এবার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, বই দেখার বিষয়টি বাংলা একাডেমি করে থাকে। তবে এমন কোনো লেখা বা বিষয় পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয় তখন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা ও প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ভাষার মাসের প্রথমদিন বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবমিলিয়ে বরাবরের মতো এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে মেলার আয়োজন।

প্রিন্ট করুন