Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ১২:৪৮ অপরাহ্ণ

বিপুল পরিমান ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১

লেখকঃ আজকালের কণ্ঠ

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ রমজান আলী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়-মঙ্গলবার দিবাগত রাত ৯টায় থানার এস.আই সুজন সেন উপজেলা সদরের কিবরিয়া চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ রমজান আলীকে গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানান এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামীকে কোডে চালান দেয়া হয়েছে।

প্রিন্ট করুন