Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ১২:০২ অপরাহ্ণ

কলেজ ছাত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা আজব রোবট রিয়া আবিষ্কার

লেখকঃ আজকালের কণ্ঠ

গৌরনদী প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পূর্ণ রোবট রিবা। যে কিনা মানুষের মতো বেশ কিছু আচরণ করতে পারে। যেমন মানুষের মতো চোখের পলক ফেলতে পারে,মানুষের মতো কথা বলার সময় মুখ নাড়াতে পারে, এমনকি মাথা ঘুড়িয়ে ঘুড়িয়ে সবাইকে দেখতে পারে।এই রোবটি তৈরি করেছেন কলেজ শিক্ষার্থী ১৮ বছর বয়সী ইরান সরদার তিনি বরিশাল জেলার আগৈলাঝাড়া উপজেলার গৈলা গ্রামের ইব্রাহীম সরদাররের পুত্র। মাধ্যমিক পাশ করেছে গৌরদনী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে লেখা পাড়া করেছেন বিজ্ঞান বিভাগ নিয়ে।

এখন তার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় জড়নড়ঃরপং (যন্ত্রমানব নির্মাণ বিদ্যা) নিয়ে পড়াশুনা করতে চান স্বপ্নবাজ এই কলেজ শিক্ষার্থী ইরান সরদার।রোবট রিবা মানুষের মতো বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন ভাষাতেই কথা বলতে পারে। শুধু তাই নয়, রিবা বলতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর নাম সহ যে কোন প্রশ্নের উত্তর দিতে পারে। এমন কি রোবট রিবার সামনে কোন লোক আসলে রোবটটি তাকে অটোমেটিক সালাম দিয়ে তার সাথে হ্যান্ডশেক করিতে পারে এবং তার পাশাপাশি রোবট রিবা তাকে অটোমেটিক বাংলা ভাষায় জিজ্ঞাসা করে “স্যার আপনি কেমন আছেন” রোবট রিবার কাজের বৈশিষ্ট্যঃ১.রোবট রিবা পরিবেশ বান্ধব রোবট। যে কিনা সূর্যের আলো থেকে সোলারের মাধ্যমে নিজে নিজে চার্জ করে নিতে পারে। তাতে রোবটটি ব্যবহার করিতে কোন প্রকার খরচ হয় না।

এমন কি বাসা- বাড়িতে, অফিস- আদালতে, শিল্প- কারখানার যেকোনো নির্দিষ্ট স্থানে যদি রোবট রিবাকে রাখা হয়,তাহলে সেখানে যদি আগুন লাগে বা অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে,তাহলে রোবট রিবা একজন মানুষের মতো আশেপাশের লোকজন কে আগুন নিয়ন্ত্রণের জন্য বাংলা ভাষায় ডাকবে।আগুন দূরত্ব ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আসা যাবে, তখন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না এবং অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দিতে পারবে।রোবট রিবা মেডিকেল সেবা দিতে পারে শরীরের তাপমাত্রা সেন্সরের মাধ্যমে অটোমেটিক পরীক্ষা করে বলে দিতে পারে। সেই তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস তা ডিসপ্লেতে দেখাতে পারে। এমনকি শরীরের ব্লাড প্রেসার পরীক্ষা করে বলে দিতে পারে ব্লাড প্রেসার হাই না লো। হাত জীবাণুমুক্ত করার জন্য রোবটটি অপচয় ছাড়া পরিমাণ মতো অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার করে দিতে পারে।রোবটটি একজন ডাক্তার, শিক্ষক ও কৃষকের পরামর্শ হিসেবে ব্যবহার করা যাবে।

ব্যক্তিগত সহকারী এর মতো বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করিতে পারবে। এবং শিশুদের বিনোদন দিতে পারে। এছাড়াও বাসা-বাড়িতে গ্যাস লিকেজ হলে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দিতে পারে।

প্রিন্ট করুন