গাজীপুর প্রতিনিধি – গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ী থানার এসরার নগর হাউজিং সোসাইটির প্রায় ২০ থেকে ২৫ টি ফ্লাট বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল ৩০শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রা আঞ্চলিক গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা ও কোনাবাড়ী থানা পুলিশ। এসময় আরো অনেকের বৈধ গ্যাস সংযোগ ও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে জানা যায় বৈধ গ্যাস সংযোগের পাশাপাশি তারা অবৈধ আরো চুলা ব্যবহার করতেন, এ কারণেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান কতৃপক্ষ।