Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৩১, ২০২৪ , ১১:৩০ পূর্বাহ্ণ

মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না : জাহাঙ্গীর আলম

লেখকঃ আজকালের কণ্ঠ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ আজ প্রথমবারের মতো জনপ্রতিনিধি হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন জননেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। গতকাল মঙ্গলবার ৩০ জানুয়ারি মহান সংসদে গিয়েছেন এই নেতা। সংসদ সদস্য হিসেবে নিজের এই অভিজ্ঞতাকে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার সম্বোধন করেছেন, জীবনের নতুন অধ্যায় হিসেবে। একই সঙ্গে নিজের ‘নার্ভাস’ হওয়ার বিষয়টিও জানিয়েছেন এই নেতা। আজ মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেছেন।

আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘মানুষের ভালোবাসা ছাড়া এ পর্যায়ে আসা সম্ভব হতো না। চেষ্টা করব আমার এলাকার মানুষের সমস্যার কথা ও আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো সংসদে তুলে ধরার। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব মানুষের জন্য কল্যাণকর কিছু করার।’এ সময় শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। কৃতজ্ঞতা জানান তাদের প্রতি। উল্লেখ্য, আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩, মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো সংসদেও পা রাখলেন তিনি।

 

প্রিন্ট করুন